অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 8 August 2024, 9:36:36 AM

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা বুঝতে পারছি, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। কারণ, এটি বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

 অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার (৭ আগস্ট) তার দৈনিক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আমরা বাংলাদেশের ঘটনাবলীর ওপর নজর রাখছি এবং স্পষ্টতই, অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসের নিয়োগের খবর দেখেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও খবর

গণমাধ্যমের স্বাধীনতায় নতুন বার্তা, নির্যাতনের হিসাব চাওয়ার উদ্যোগ! গণমাধ্যমের স্বাধীনতায় নতুন বার্তা, নির্যাতনের হিসাব চাওয়ার উদ্যোগ! মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর পাবনায় আগমন মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর পাবনায় আগমন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে লটারিতে নির্বাচিত ৬৪ জেলার নতুন এসপি জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে লটারিতে নির্বাচিত ৬৪ জেলার নতুন এসপি দুইদিনের সফরে পাবনায় পৌছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দুইদিনের সফরে পাবনায় পৌছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ট্রাফিক বোর্ড সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ট্রাফিক বোর্ড পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করলেন রেল সচিব পাবনার ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করলেন রেল সচিব ‎রোহিঙ্গাদের ঘরে ফেরানোর সমাধান খুঁজে বের করার আশা প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস! ‎রোহিঙ্গাদের ঘরে ফেরানোর সমাধান খুঁজে বের করার আশা প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস! দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার!! দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার!! আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আটঘরিয়া প্রমিক কল্যাণ ফেডারেশন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আটঘরিয়া প্রমিক কল্যাণ ফেডারেশন বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.