পাবনা সাঁথিয়ায় সেচ প্রকল্পের নামে কৃষকের কৃষি জমি নিধনের অভিযোগ 

প্রকাশিত: 31 March 2024, 9:09:53 PM

আব্দুল কাইউম :

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ বিলের অতিরিক্ত জলাবদ্ধতা নিরসন ও ব্যাপক কৃষি ফসল উৎপাদনের লক্ষ্যে সেচ প্রকল্পের পুনঃখনন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে সন্তুষ্টি প্রকাশ করেছে অত্র এলাকার কৃষক সম্প্রদায়। তবে অভিযোগ উঠেছে সেচ প্রকল্প (ক্যানাল) এর পরিধির চেয়ে তিন গুন জমি খনন ও ফসল বিনষ্ট করার। যেকারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কৃষি জমির মালিকেরা। 

সরেজমিন পরিদর্শন ও বিনষ্ট হওয়া ফসল মালিকদের সাথে কথা বলে জানা যায়, সাঁথিয়া উপজেলাধীন গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বিলের সেচ প্রকল্পের পরিধি ২৫-৩০ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অজ্ঞাত কারনে  ৫০-৬০  ফুট খনন ও খননকৃত মাটি দ্বাড়া প্রকল্পের পাড় বাধা মিলে প্রায় ১২০ ফুটেরও বেশি জমি ব্যবহৃত হচ্ছে। এতে বিনষ্ট হচ্ছে প্রকল্পের দুই পাশের কৃষি জমির ফসল। নিজেদের বিনা অনুমতিতে তাদের ফসল বিনষ্ট ও জমি খনন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কৃষি জমির মালিক গণ।

এ বিষয়ে গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বলেন, আমি প্রকল্পের নির্ধারিত জমি খননের কথা বলেছি,  অতিরিক্ত জমি খননের কথা জানতাম না।  আমি প্রকল্পের দ্বায়িত্বরত ( তন্ময়) কে বলে দিচ্ছি যেন অতিরিক্ত কোন জমি খনন না করা হয়। তবে তার প্রতিশ্রুতির পরেও অতিরিক্ত কৃষি জমি খনন করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এলাকাবাসির অভিযোগ গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মাস্টার তড়িঘড়ি করে মুনাফা অর্জনের লোভে প্রকল্পটি শেষ করতে চায় বিএডিসির সাথে যোগসাজশে। 

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন,  বিষয়টা  আমার জানা ছিল না। বিএডিসি কর্মকর্তার সাথে কথা বলে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Exif_JPEG_420

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.