পাবনা জেলা ও উপজেলা শ্রমিক লীগের প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 6 December 2023, 7:23:46 PM

আর কে আবকাশ, পাবনা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ও স্মার্ট পাবনা বিনির্মাণে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হারিক হোসেন, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম, জেলা মহিলা শ্রমিক লীগের নেত্রী তুরানী বেগম।
এসময় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হাসান পাভেল, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সরকার, মো. শেখ রনি, সদস্য আমিনুর রহমান খান মানিক, মো. এনামুল হক; আ. খালেক মুন্সি, আ. মতিন, মেহেদি হাসান পুটিং, নয়ন হোসেনসহ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপসন: স্মার্ট পাবনা বিনির্মাণে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি ও মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ। ছবি- বাংলার মুখ

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.