খালেদা জিয়া তারেক রহমান ছাড়া কোন নির্বাচন নয়-শিমুল বিশ্বাস

প্রকাশিত: 14 October 2023, 5:16:05 PM

নিজস্ব  প্রতিবেদক,পাবনা
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া  ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া কোন নির্বাচন নয় এবং কোন নির্বাচন হতে দেওয়া হবে না।তিনি আরো বলেছেন  নেতাকর্মীদের জেল-জরিমানা দিয়ে শেষ রক্ষা হবে না। সামনে যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে যদি আপনারা রাস্তায় নামতে পারেন তাহলে শেখ হাসিনার পতন হবেই হবে। কেউ তাকে রক্ষা করতে পারবে না। বার বার আমরা মরতে চাই না। এবার রাজপথে নেমে যুদ্ধ করে আমরা জয়ী হতে চাই।  আপনারা যুদ্ধে ঝাপিয়ে পড়বেন। আমরা শহীদ জিয়ার সৈনিক আমাদের বিজয় আসবেই আসবে।’

শনিবার  (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবী  পাবনা জেলা বিএনপি আয়োজিত অনশনে  প্রধান অতিথির বক্তব্যতে    এসব কথা বলেন। পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ খন্দকারের পরিচালনায়  ভার্চুয়াল বক্তব্য দেন 
 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,

বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনের অবসানের লক্ষেই আজকে এই অনশন। সামনে যে চুড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে বিএনপির নেতাকর্মীদেরা ঝাপিয়ে পড়বে।শেখ হাসিনা আরেকটি ফ্যাসিবাদী নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি বেচে থাকতে এবার তা হতে দেওয়া হবে। ২০১৪ সাল আর ২০১৮ সালের নির্বাচন এবার হতে দেওয়া হবে না।

তারা আরও বলেন, ‘একতরফা নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে শেখ হাসিনা আদালতের মাধ্যমে নেতাকর্মীদের কারাদণ্ড দিচ্ছেন। জেল-জরিমানা আমরা ভয় করি না। এবারের আন্দোলনে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে থাকবে। ইনশাআল্লাহ শেখ হাসিনার দুঃশাসন মুক্ত করেই তবে ঘরে ফিরবো।’

অনশনে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিব, কেএম আনোয়ারুল ইসলাম,  জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওয়ায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুব বগা, সাবেক যুগ্ম-আহবায়ক আবুল্লাহ আল মাহমুদ মান্নান, সাবেক সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবির হাসান বাচু, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন,  যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান,আহবায়ক কমিটির সদস্য রেহানুল ইসলাম বুলাল, আবুল হাসেম,সেলিম আহমেদ,সেলিম সরদার,মন্তাজ,মনোয়ার শামীম,স্বপন, যুবদলের আহবায়ক হিমেল রানা,সদস্য সচিব  মনির আহমেদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু,মহিলা দলের সভানেত্রী পুর্নিমা ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,যুগ্ন-সম্পাদক হাসান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক একরামুল হক লেমন  প্রমুখ। এছাড়াও জেলার সিনিয়র নেতা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সাবেক বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। 

জহুরুল ইসলাম 
পাবনা
তাং-১৪-১০-২০২৩

আরও খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ ভারত-বাংলাদেশ সম্পর্ক: শেখ হাসিনার প্রভাব ও কূটনৈতিক চ্যালেঞ্জের নতুন সমীকরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.