ভাঙ্গুড়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

প্রকাশিত: 22 August 2023, 9:48:04 PM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার ও ভিডিপি
কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে।
প্রশিক্ষণ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। রোববার (২০ আগস্ট) ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ
ইউনিয়নের বোয়াইলমারী লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসায় দশ দিনের এই প্রশিক্ষণ শুরু
হয়। এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
জানা যায়, এ প্রশিক্ষণে আনসার ও ভিডিপি সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ বিভাগ সম্পর্কে
অতিথি বক্তা হিসেবে ক্লাস নিচ্ছেন। এ প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা ও
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন আনসার ও
ভিডিপি কর্মকর্তা।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল জানান, এই
প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা
লাভ করে ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে। সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন
পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া
হচ্ছে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ, ভাতা ও আনসার ভিডিপি
উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রদান করা হবে।


আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.