ডেস্ক নিউজ ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য দেয়া হয়েছে। তবে, তারা শুধুমাত্র ৫৮ হাজার রোহিঙ্গাকে যাচাই করেছে।
গতকাল বুধবার রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, ভারত আমাদের গম দেবে। তারা গম দেয়ার জন্য রাজি হয়েছে। তিনি বলেন, দিল্লিতে যৌথ পরামর্শক সভায় (জেসিসি) দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বন্টন ইস্যুতে আলোচনা হবে।
৮ লক্ষাধিক রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে -পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: 16 June 2022, 12:40:46 PM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা
প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন