আন্তর্জাতিক ডেস্ক ॥ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ভারি অস্ত্রের ব্যবহার করছে। এরমধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবারিক বোমা ব্যবহার করছে। এ ব্যাপারে নিজের সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারি অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।অন্যদিকে রাশিয়াও মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবারিক বোমা যেটি ব্যপক ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র।
এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোও অভিযোগ করেছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত। এই থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যন্য বিস্ফোরক থেকে ভয়ংকর। আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটায়। বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়ীত্বও থাকে বেশি। এগুলো বেশিরভাগ সময় টানেল, বাঙ্কার এবং গুহার ভেতর থাকা শত্রুপক্ষতে ঘায়েল করতে ব্যবহার করা হয়। তবে ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া।
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান
‘মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া’
প্রকাশিত: 14 June 2022, 9:50:46 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র
দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

আপনার কমেন্ট লিখুন