বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের

প্রকাশিত: 13 August 2026, 12:10:22 PM

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে বুধবার (১২ আগস্ট) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম কার্যকর ছিল। নতুন নির্দেশনায় সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এই নিয়ম কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান বা ভবিষ্যতে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন অবশ্যই রাত ৮টার মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

তবে জনস্বার্থ বিবেচনায় কিছু প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

আরও খবর

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল প্রেক্ষাপট: কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক প্রেক্ষাপট: কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন কাতারের সরকারি সেবার মান উন্নয়নে গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু কাতারের সরকারি সেবার মান উন্নয়নে গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.