ডেস্ক নিউজ ॥ গতকাল থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, শিফট ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হয়েছে। ৮ জুন থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। যা সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে নিজের চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দেবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবেন। এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। বোর্ডের নির্ধারিত ফি হলো- প্রতি বিষয় পরিবর্তন ২০০ টাকা, বিভাগ পরিবর্তন ৮০০ টাকা ও ভর্তি বাতিল ৬০০ টাকা।
একাদশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
প্রকাশিত: 9 June 2022, 10:06:37 AM
আরও খবর
দাখিলে কৃতিত্বের স্বীকৃতি পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫
প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫
বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন
১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান
পরিবেশ দূষণের প্রতিবাদে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন
আজ বিশ্ব শিক্ষক দিবস

আপনার কমেন্ট লিখুন