জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: জড়িতদের গ্রেপ্তারে উপাচার্যের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: 13 August 2026, 7:30:22 AM

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এ দাবি জানান। এর আগে বিকেল ৬টার দিকে প্রায় ২২০ থেকে ২৫০ জন শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় গিয়ে অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক কাওসার, যিনি সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে, বাসটিকে অনুসরণ করে সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় গতিরোধ করেন। এ সময় কাওসার ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে বাসটির দুই পাশের সব কাচ ভেঙে ফেলেন। এই ঘটনায় পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামের তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র উদয় চক্রবর্তীও রয়েছেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) বাসচালক বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি কাওসারসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

থানায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ওসি মাজহারুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, অধ্যাপক ড. নাসির উদ্দিন, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম ও ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী—পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন।

আরও খবর

মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুরবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ, তদন্তের দাবি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ সরকারের কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, উদ্ধারকাজ শেষ পর্যায়ে বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল প্রেক্ষাপট: কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক প্রেক্ষাপট: কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিক ফোরাম গঠন কাতারের সরকারি সেবার মান উন্নয়নে গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু কাতারের সরকারি সেবার মান উন্নয়নে গ্রাহক সন্তুষ্টি জরিপ শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.