কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ও বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী তানিয়া খাতুন (১৬) মারা গেছে। প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে তানিয়া সোমবার রাত ১২টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এই ফলাফল মেনে নিতে না পেরে সে চরম মানসিক হতাশায় ভুগছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তানিয়া পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তিনি আরও জানান, তানিয়া বিবাহিত ছিল। তবে ঠিক কী কারণে সে এমন পথ বেছে নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার পারিপার্শ্বিক দিকগুলো খতিয়ে দেখছে।
এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত তানিয়ার বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামে (চেয়ারম্যান গেট সংলগ্ন)।




আপনার কমেন্ট লিখুন