৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: 25 November 2025, 1:58:53 PM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। ক্যাম্পাসসংলগ্ন অংশে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখায় মহাসড়কের দুই প্রান্তেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, মাত্র দুই মাসের মধ্যে বিসিএস রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তারা দাবি করেন, লিখিত পরীক্ষার সময় অন্তত ২–৩ মাস পিছিয়ে দিলে সব পরীক্ষার্থীর পক্ষেই সিলেবাস শেষ করে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
তাদের ভাষ্য, “এই সিদ্ধান্ত নিতে কমিশনের ৫ মিনিটও লাগার কথা না। কমিশন চাইলে সহজেই সমাধান দিতে পারে। এর আগেও ৪৬তম বিসিএসের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের উদাহরণ রয়েছে।”

অবরোধের কারণে সৃষ্টি হওয়া ভোগান্তিতে সাধারণ যাত্রীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আরও খবর

বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর নাটোরে নিয়োগে অনিয়মের অভিযোগে দুই ইউএনও কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত বন্দি শ্যামনগরে গ্রেপ্তার সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ সিলেটের রায়নগরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল মশাখালীতে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.