
পাবনা জেলার আটঘরিয়া বাজারের মেইন সড়কের পাশেই অবস্থিত মধুবন হোটেল-কে ঘিরে উঠেছে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর অভিযোগ।
এক ব্যক্তি খাবার খেতে বসে তার ভাতের প্লেটে বিষাক্ত কেঁচো সদৃশ একটি বস্তু দেখতে পাওয়ার দাবি করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, অভিযোগকারী ব্যক্তি দুপুরে হোটেলে খাবার খেতে বসেন। প্রায় অর্ধেক খাবার খাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ে ভাতের প্লেটের ভিতরে একটি অস্বাভাবিক কেঁচো সদৃশ বস্তু। পরে তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে অবহিত করলে অভিযোগ রয়েছে, হোটেল মালিক বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগকারী ব্যক্তি বলেন,
“আমি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিলাম। অর্ধেক খাওয়ার পরে হঠাৎ দেখি ভাতের ভিতরে কেঁচোর মতো একটি জিনিস। বিষয়টি দেখে আমি হতবাক হয়ে যাই। পরে হোটেল মালিককে জানালেও তিনি গুরুত্ব দেননি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজার এলাকার ব্যস্ততম স্থানে অবস্থিত হোটেলগুলোতে নিয়মিত স্বাস্থ্যবিধি তদারকি প্রয়োজন। খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি খাদ্য পরিবেশনের আগে রান্নাঘর ও খাবারের মান পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই হোটেলগুলোর স্বাস্থ্যবিধি ও খাদ্যের মান নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন
