• Tue. May 5th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মে জরিমানা, অবৈধ চিকিৎসায় কঠোর ব্যবস্থা

ByFardin Zaman

May 4, 2026

(বিশেষ) (প্রতিনিধি)

পাবনার আটঘরিয়া উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার (আজ) আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফারজানা আক্তার উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আটঘরিয়া বাজারের গরুহাট এলাকায় অবস্থিত শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

রোগীদের জন্য অনুপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মেনে সেবা প্রদান করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন।

এছাড়া চাঁদভা রোডে একটি হাসপাতালের পশ্চিম পাশে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান করার অভিযোগে গ্রাম্য ডাক্তার মোঃ খলিলুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্সবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “অবৈধ ও অনিয়মতান্ত্রিক চিকিৎসাসেবা কোনোভাবেই সহ্য করা হবে না। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত মনিটরিং চলবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, এমন ধারাবাহিক অভিযানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ চিকিৎসা সেবা পাবে।

/3/4/20/26/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *