• Tue. May 5th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

মুক্ত গণমাধ্যম দিবসে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা

ByFardin Zaman

May 4, 2026

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নীতিমালা অনুসরণ, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
রোববার (৩ মে) বেলা ১১টায় পাবনার ক্যাফে পাবনা মিলনায়তনে “তরুণ সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষা, পেশাগত মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর গণমাধ্যম আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
ইয়াং জার্নালিস্ট ফোরাম পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে এবং রনি ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, ইয়াং জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি আর কে আকাশ, ‘এ্যারমণী প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক এস এম মাহবুব আলম, সদস্য আব্দুল কাইয়ুম তমাল, রবিউল ইসলাম রনি, সাদমান সাকিব, রেজা নাবিল, সাদাত বাহার ও হৃদয় হোসেন নীরব, সিয়াম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সাংবাদিকদের জন্য যেমন সম্ভাবনার নতুন দুয়ার তৈরি হয়েছে, তেমনি নানা প্রতিবন্ধকতাও রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় মুক্ত গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *