পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি

প্রকাশিত: 18 April 2026, 7:37:14 PM

​

​পাবনা প্রতিনিধি :- পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভি ও দৈনিক চিত্র পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে মারধর করে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অডিওতে শোনা যায় অভিযুক্ত মান্নান স্থানীয় সংসদ সদস্যে নির্দেশ দিয়েছে বলে দাবি করেন। 

​

ভুক্তভোগী সাংবাদিক সেলিম মোর্শেদ রানা জানান, হাটখালী বাজার মসজিদের একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন। এর জের ধরে উক্ত প্রকল্প উত্তোলনকারী শুকুর শেখের ভাই নবগঠিত হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান সাংবাদিক সেলিম মোর্শেদ রানার মুঠোফোনে হুমকি দেন তা ছারাও একটি অডিও  ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে সাংবাদিক রানাকে মেরে পুলিশে দেওয়ার কথা বলেছেন।

বিষয়টি নিয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, “কারো নাম ব্যবহার করে কেউ হুমকি দিলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির। সাংবাদিক রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই সে ভালো সংবাদ পরিবেশন করে। যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, রানা আইনগত ব্যবস্থা নিলে আমি সহযোগিতা করব। 

​

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান এ বিষয়ে জানান, নির্দিষ্ট অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন না হলে নিয়ম অনুযায়ী সেই অর্থ ফেরত নেওয়া হবে, কেউ কাজ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

​অন্যদিকে, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ২টি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পেয়েছি, বিষয়টি আরো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের জেরে এভাবে এমপির নাম ভাঙিয়ে হুমকি দেওয়ায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাবনার সাংবাদিকদের দাবি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.