ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

প্রকাশিত: 7 March 2026, 4:38:26 PM


পাবনার ভাঙ্গুড়া পৌর এলাকার শরৎনগর পশুর হাটে সরকারি নির্ধারিত খাজনার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে হাট কমিটির বিরুদ্ধে। ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা নেওয়ার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সচেতন নাগরিকদের ব্যানারে একাধিক ব্যক্তি গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, সরকার নির্ধারিত সিডিউল অনুযায়ী বড় গরু বা মহিষের জন্য ৬৫০ টাকা, ছোট গরু বা মহিষ ৪৪০ টাকা, বড় ছাগল ৩০০ টাকা, ছোট ছাগল ২০০ টাকা এবং ভেড়ার জন্য ১৫০ টাকা খাজনা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু হাট কমিটির লোকজন এসব নিয়ম অমান্য করে ক্রেতার কাছ থেকে নির্ধারিত টাকা নেওয়ার পাশাপাশি বিক্রেতার কাছ থেকেও অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন। এমনকি ছোট ও বড় গরু উভয় ক্ষেত্রেই ৬৫০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া অনেক সময় খাজনার রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করে আদায় করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে করে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক এবং ভাঙ্গুড়া থানার ওসিকেও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস কুমার পাল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ চাটমোহরে কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, বিষাক্ত জেলিসহ আটক ১ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ বেড়ায় ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে নৌ-বন্দর গড়ে তোলার অভিযোগ সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা সাঁথিয়ায় মহাসড়ক দখল করে বাজার,প্রভাবশালীদের পকেটে যাচ্ছে খাজনা পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অচলাবস্থা; এডি মাহমুদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা পাবনায় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৭ কোটি টাকার দুর্নীতির মামলা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার!! সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌনে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌনে ২২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.