হজের উদ্দেশ্যে সাইকেলে সাড়ে ৪ হাজার মাইল পাড়ি দিলেন ৩ বন্ধু

প্রকাশিত: 5 June 2022, 10:13:15 AM

অনলাইন ডেস্ক ॥ পবিত্র হজ পালনের জন্য সাইকেলে চড়ে তাজিকিস্তান থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন ৩ বন্ধু। এক মাস আগে তারা তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে রওনা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়- গফুরভ দিলোভার, নাজারভ সাইদালি এবং তালাবভ শোকির নামে ৩ বন্ধু সৌদিতে হজ করার জন্য বাই-সাইকেলে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে রওনা হয়ে বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থান করছেন। এ পথটুকু আসতে তাদের সময় লেগেছে ৩০ দিন। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, তাজিকিস্তানের সরকার ৪০ বছরের নিচে যাদের বয়স তাদের হজে যাওয়া সীমিত করে দিয়েছে। মূলত বয়স্ক লোকদের সুযোগ করে দিতে তাজিকিস্তানের এ উদ্যোগ। আর এ তিন বন্ধুর বয়স ৪০ এর নিচে। তারা জানায়, রমজানের পরপরই রাজধানী দুশানবে থেকে রওনা হয়েছিলেন। তবে এখনও সৌদি আরবের ভিসা মেলেনি তাদের।

আরও খবর

সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত! মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব প্রবাসীদের ভাগ্যবদল ও রিজার্ভ চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর দপ্তরে মেগা প্রজেক্টের প্রস্তাব

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.