২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম এবার পাবনার জেলা প্রশাসক

প্রকাশিত: 1 April 2026, 5:34:12 PM


স্টাফ রিপোর্টার:
২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আমিনুল ইসলাম এবার পাবনা জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, আমিনুল ইসলাম ২০২৩ সালে সিনিয়র সহকারী সচিব পদ থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হন। পদোন্নতির পূর্বে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওই সময়ে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করে প্রশংসা কুড়ান তিনি।
প্রশাসনিক ক্যারিয়ারে মাঠ ও মন্ত্রণালয়,দুই পর্যায়েই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ফলে নীতিনির্ধারণ ও বাস্তবায়নে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ব্যক্তিগত জীবনে আমিনুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের বাসিন্দা। তিনি মৃত মিরাজ উদ্দীনের ছেলে। সাধারণ পরিবার থেকে উঠে এসে মেধা ও পরিশ্রমের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন তিনি।
সংশ্লিষ্ট মহলের আশা, পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও খবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.