হাতিরঝিলে কয়েকশ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপর উঠে পড়েছেন এক নারী।

প্রকাশিত: 18 August 2023, 5:34:30 PM

হাতিরঝিলে কয়েকশ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপর উঠে পড়েছেন এক নারী। তাকে নামার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলের দিকে ওই নারীকে বৈদ্যুতিক টাওয়ারে উপর দেখতে পান আশপাশের মানুষ।

প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন। এলাকাবাসী জানান, তারা বাড়ির ছাদ থেকে দেখেন এক নারী উঁচু টাওয়ারের ওপর বসে হাত নাড়ছেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা পৌনে ৫টার দিকে প্রত্যক্ষদর্শীরা সময় সংবাদকে জানান, প্রায় দুই ঘণ্টা আগে ওই নারীকে ঝিলের পাশে নেমে মাছ ধরতে দেখেছেন কেউ কেউ। সেখান থেকে তিনি সাঁতরে গিয়ে টাওয়ারে উঠে পড়েন বলে ধারণা তাদের।

সরেজমিনে দেখা যায়, ফায়ারসার্ভিসের একটি টিম নৌকা নিয়ে পানির ভেতর স্থাপিত ওই টাওয়ার থেকে তাকে উদ্ধারের চেষ্টা করছে। তারা মাইকিং করে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে টাওয়ারে ওই নারী উঠেছেন সেটি দিয়ে হাজার ভোল্টের উপরে বিদ্যুৎ সঞ্চালিত হয়। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন হওয়ায় এর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। ফলে উপরে উঠে নারীকে নামানো যাচ্ছে না।

তথ্য সূত্র: রিদমিক নিউজ

No photo description available.

See insights

View post on Facebook

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.