সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

২৭-৭-২০২৩

সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত
হয়েছেন সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। আব্দুল কাদের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ
শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম
বলেন, কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয় ভিত্তিক জ্ঞান,দায়িত্ববোধ,শৃংখলা,অভিজ্ঞতা,সময়ানুবর্তিকা,সৃজনশীল উদ্যোগ, কাজের
দক্ষতা, আর্থিক শৃঙ্খলা সহ শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় আব্দুল কাদের কে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-
ছাত্রীরা বলেন, গুনগত শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষক আব্দুল কাদের স্যার নিজ উদ্যোগে আমাদের অতিরিক্ত ক্লাস এর মাধ্যমে বাড়তি পড়া-লেখা করান। এ
কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাইরে কোন কোচিং করতে হয় না। মথুরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব জানান, তার
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য সদস্য,শিক্ষক-শিক্ষিকা সহ সুজানগরবাসী
অত্যান্ত আনান্দিত। এবং তিনি যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যশা করি। নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল কাদের তাকে শ্রেষ্ট প্রধান শিক্ষক
হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি যেন তার কর্ম দক্ষতার মাধ্যমে আগামীতে বিভাগীয় ও জাতীয়
পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সুজানগর উপজেলার সুনাম বয়ে আনতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া
কামনা করেছেন। উল্লেখ্য ২০০০ সালে জানুয়ারী মাসের ১ তারিখে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে অত্যান্ত সুনামের সাথে তিনি তার উপর
অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। এদিকে বুধবার(২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র
উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার
হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন
প্রতিযোগিতায় সুজানগর উপজেলার মধ্যে কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,
সুজানগর উপজেলার মধ্যে স্কুল পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলার
মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা
মাহাতাব উদ্দিন ও কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সুজানগর মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক জাহিদুল হাসান রোজ
প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। পরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র উপজেলা পর্যায়ে বিভিন্ন
ইভেন্টে বিজয়ী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি
শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক মুভমেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরীতে
নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি
তারিখঃ ২৬-০৭-২০২৩
মোবাইল নং-০১৭১৭-৭০৩২২৫

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.