সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষ

প্রকাশিত: 13 June 2023, 9:36:51 PM

পাবনা প্রতিনিধিÑঃ
পাবনার সাঁথিয়া এতিহ্যবাহী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল গেটে লিজকৃত জমিতে পাকা ইমারত নির্মাণ করে মন্দির নির্মাণের পরিকল্পনা করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্ব সৃষ্টির জন্য এলাকাবাসী পাবনার সাবেক জেলা প্রশাসককে দায়ী করেছেন।
সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। ওই বছরেই ৩১শে মে কৃষ্ণলাল সাহার নিকট থেকে ৫৫০১ নং দলিল মূলে ৮২ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সম্মুখবর্তী ৭ শতাংশ অর্পিত অনাগরিক বিদ্যালয় কর্তৃপক্ষ লিজের জন্য আবেদন করে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে জমি লিজ না দিয়ে ২০১৩ সালে পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো সাঁথিয়া বারোয়ারি কলিমন্দিরকে প্রদান করেন। এখান থেকেই সূত্রপাত দ্বন্দ্ব বিভেদের। জমিটি বিদ্যালয়ে ঠিক প্রবেশ পথে। আর কালিমন্দিরের অবস্থান উল্লিখিত স্থান থেকে প্রায় ৫’শ মিটার দূরে ভিন্ন স্থানে প্রধান সড়কের পাশে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অবিভাবকদের দাবি মোট জমি পরিমাপ করে বুঝে না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের গেটের পাশে মন্দিরের পাকা ঘর নির্মাণের ফলে ছাত্রীদের চলাচল এবং লেখাপড়ায় বিঘœ সৃষ্টি হবে। এ দিকে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার ঘেষে মন্দির স্থাপনের প্রতিবাদে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেছে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিবর রহমান জানান, মন্দির কর্তৃপক্ষ সরকারের বিধিবিধান অমান্য করে বিনা অনুমতিতে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করার পরিকল্পনা করছে বিদ্যালয়ের মেইন গেটের পাশে শহীদ মিনার ঘেষে। মন্দির কর্তৃপক্ষ বলছেন, তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করে ২০১৩ সালে জমিটি পেয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ মন্দিরের নামে প্রদত্ত দলিল বা লিজ বাতিল করে উক্ত ৭ শতাংশ জমি সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে প্রদানের দাবি জনিয়েছেন। স্কুলটি স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠা করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। একারণে তারাও এভাবে বিদ্যালয়ের সামনের জমি প্রতিষ্ঠানকে প্রদান না করে একজন জেলা প্রশাসক উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্দিরকে প্রদান করায় ক্ষুব্ধ।
উল্লেখ্য বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মিটিং করেও কোন সমাধান আনতে পারেনি। উপরন্তু দ্বন্দ্ব আরও ঘনিভূত হয়েছে।

খালেকুজ্জামান পান্নু
পাবনা।
১৩-০৬-২০২৩ইং
মোবাইলÑঃ ০১৭৫১৩৪৫৬৪৩

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.