সকলের সম্পৃক্তায় পালিত হবে জাতীয় শোক দিবস–নবাগত জেলা প্রশাসক

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

২৭-৭-২০২৩

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেছেন,
জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে,
জীবন দিয়েছে তাদের ঋণ শোক করা যাবে না। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা
আজকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়েছি, দেশের মানুষের ভাগ্যন্নোয়ন হয়েছে।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস- জাতীর জন্য কলঙ্কজনক অধ্যয়। হৃদয়ে অনুভব করে
জাতীয় শোক দিবস পালন করতে হবে চেতনা দিয়ে। পাবনার সকল মানুষের সম্পৃক্তায়
যথাযথ মর্যাদায় পালিত হবে জাতীয় শোক দিবস।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, ১ আগষ্ট থেকে সকল দপ্তরের সবাইকে
কালোব্যাচ ধারণ করতে হবে। শোকের মাসের মর্যাদা রক্ষা করতে হবে। সঠিকভাবে
জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস পালনের জন্য
ছুটি দেয়া হয় খেয়াল রাখতে হবে। সকল প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন
করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে শোক দিবসের চেতনা ছড়িয়ে দিতে হবে।
বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ
জামাল এর ৭৪তম জন্মবার্ষিকী , বেগম ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম
জন্মবার্ষিকী ও জাতির পিতার ৪৮তম শাহাদত বাষির্কীতে জাতীয় শোক দিবস
পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিতে এবং অতিরিক্ত জেলা প্রশাসক
শরিফ আহমেদ এর সঞ্চালনায় সভায় অংশ গ্রহন করেন- পুলিশ সুপার আকবর আলী
মুনসী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী,পাবনা প্রেসক্লাব সভাপতি
এবিএম ফজলুর রহমান,বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট,
বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, গণপুর্ত’র নির্বাহী প্রকৌশলী ফয়সাল
রহমান, আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল
কবীর, এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক নুরুল আলম, জেল সুপার
নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, জেলা মৎস
কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র
হাওলাদার, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, বিআরডিবির চেযারম্যান
হাবিবুর রহমান হাবিব, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর
রাজু প্রমূখ।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.