শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া

প্রকাশিত: 23 September 2024, 4:58:33 PM

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ছাত্রদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্রদের দীর্ঘ দিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই ছাত্রদের বাস ভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

আমাদের অঙ্গীকার-নিরাপদ সড়ক হউক সবার : সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সেমিনারে সাইফুল আলম বলেন, এ বিষয় নিয়ে গত ২১ আগস্ট পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি। বৈঠকে বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জানান, বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে ৫ দিন (শুক্রবার-শনিবার ব্যতীত) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে। যা এখনও বলবৎ আছে। তাই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের নিকট অনুরোধ জানান।

তিনি বলেন, নিসআর আবেদন বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৫ দিনের স্থলে ৭ দিন আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে ( সকাল-৬টা হইতে রাত-১২টা পর্যন্ত)। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকরা।

আরও খবর

বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ পাবনা সদরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ, ৮০টির বেশি প্রকল্প অনুমোদন পাবনা সদরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ, ৮০টির বেশি প্রকল্প অনুমোদন চরতারাপুরে মোহাম্মদীয়া জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস চরতারাপুরে মোহাম্মদীয়া জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা ১২ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ নির্দেশনা পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডেক্সগু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু ডেক্সগু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.