শংকরপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

প্রকাশিত: 18 April 2026, 10:38:47 AM



স্টাফ রিপোর্টার: পাবনা সদর উপজেলার শংকরপুর এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ উদ্যোগকে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিমুল বিশ্বাস বলেন, খালটি পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনও বাড়বে। তিনি আরও জানান, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হতো। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে তারা এ সমস্যার স্থায়ী সমাধান পাবেন বলে আশা করছেন।

আরও খবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.