রাজশাহী থেকে পুলিশ সুপার ইমনকে আটক!!

প্রকাশিত: 13 February 2025, 7:36:11 PM

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি)। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির একটি দল তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান। তিনি বলেন, গতরাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা জানা নেই। তারা সহযোগিতা চেয়েছিল, আমাদের ডিবি পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

এসপি তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন।

২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান ইমন। এরপর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার পতনের পর রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছিল। একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ চিঠি ইস্যু করতেন।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাতকে আটক করা হয়।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.