ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন থেকে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা–রাজশাহী রেললাইনের দিলপাশার ইউনিয়নের ২৬ নম্বর বাওজন ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা রেললাইনের পাশে মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সিরাজগঞ্জ জিআরপি রেল পুলিশ বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া লাশটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। লাশের পরনের পোশাক ছিল জিন্সের প্যান্ট ও সাদা রঙের ফুল শার্ট। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশের প্রাথমিক ধারণা, তিনি রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. দুলাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
ভাঙ্গুড়ায় রেললাইনে মাথাবিহীন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত: 4 February 2026, 5:26:21 PM
আরও খবর
উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন
পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক
আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন