ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ কে অর্থদন্ড ও কারাদণ্ড:

প্রকাশিত: 4 February 2026, 5:32:33 PM

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ কে অর্থদন্ড ও কারাদণ্ড; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামে বকার বিলে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এই অভিযানে ফসলি জমির মাটি বিক্রি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ চারজন কে অর্থদন্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২) ও মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুড়া গ্রামের পূর্বপাড়ার মো. আসাদুজ্জামানের ছেলে মো.নাইমুল ইসলাম সুজন (২৪) এবং দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) পুঁইবিল গ্রামের মো. সুলতান খানের ছেলে।তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন মাগুড়া গ্রামের বকার বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে দেধারছে বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে চার জন কে গ্রেফতার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলপাশার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সুজন খানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অন্যদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মোস্তাফিজুর রহমান চার জন কে অর্থদন্ড ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ফসলি জমি রক্ষায় এ অভিযান অবশ্যই অব্যাহত থাকবে।

আরও খবর

উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.