ভাঙ্গুড়ায় অনৈতিক কাজের অভিযোগে জনতার হাতে যুবক আটক,পুলিশী পাহারায় উদ্ধার

প্রকাশিত: 26 July 2023, 12:00:00 AM

২৬-৭-২০২৩

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়া শামীম হোসেন(২০)নামের এক
যুবককে অনলাইন সেন্টারে অনৈতিক কাজের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটকের পর
অবস্থা বেগতিক দেখে ৯৯৯ ফোন দিয়ে পুলিশী পাহারায় উদ্ধার হয়েছেন। সোমবার(২৪ জুলাই)
রাতে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি গ্রামে আতিকের অনলাইন সেন্টারে এ ঘটনা
ঘটে। শামীম হোসেন নিজেকে অনলাইন কর্মী হিসেবে পরিচয় দেন এবং তিনি পৌর সদরের
উপজেলা পাড়ার ওয়াজেদ আলীর ছেলে। এ সময় ক্ষুদ্ধ জনতা ওই যুবকের অনৈতিক কাজের বিচার
দাবী করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
জানা গেছে, শামীন হোসেন উপজেলা পাড়ায় অনলাইনে কাজ করেন। সামাজিক
যোগাযোগের মাধ্যমে অষ্টমনিষা এলাকার জনৈক ব্যক্তির পায়েল (ছদ্মনাম) নামের এক মেয়ের
সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনলাইনে কাজ করার সুবাদে কলকতি এলাকার আতিক এর
সাথে শামীমের সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে সোমবার রাতে শামীম তার প্রেমিকাকে নিয়ে
আতিকের ভাড়া বাসায় অর্থাৎ অনলাইন সেন্টারের পরিত্যক্ত কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হয়।
অসময়ে নির্জন কক্ষে ছেলে মেয়ের প্রবেশের বিষয়টি স্থানীয় জনতার নিকট সন্দেহজনক মনে
হলে ঘটনা স্থলে গিয়ে তাদের আটক করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে অল্প সময়ের মধ্যে
কয়েকশ গ্রামবাসি জড়ো হয়ে অনলাইন কর্মী আতিক ও শামীম এর বিচার দাবী করতে থাকেন।
ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানার পর শামীম এর প্রেমিকাকে নিজ
হেফাজতে নিয়ে পরে কৌশলে ভাগিয়ে দেন মর্মে অভিযোগ একাধিক স্থানীয় বাসিন্দার। সে
সময় অনলাইন সেন্টারের মালিক আতিকের দেখা মেলে নি। বিষয়টি নিয়ে এ সময় তারা আরও
দাবী করেন অনলাইনে কাজ করার কথা বলে আতিক বিভিন্ন সময়ে অপরিচিত লোক তার সেন্টারে
নিয়ে এসে অনৈতিক কর্মকান্ড করান। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ কল দিলে ভাঙ্গুড়া থানা
পুলিশের একটি টিম ঘটনা স্থলে হাজির হয়ে অভিযুক্ত শামীমকে পুলিশী পাহারায় উদ্ধার করে
নিরোপদে নিযে আসেন
এ ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর
পরই মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছি। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে এলাকায়
শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঘটনা স্থলে একাধিক পুলিশ সদস্য হাজির হয়ে এক যুবক কে উদ্ধার করা
হয়েছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.