বিএনপি’র অন্ধকার গলি দিয়েক্ষমতায় আসার নীল নকশাবাস্তবায়ন হবে না – পাবনায় আব্দুর রহমান

প্রকাশিত: 2 August 2023, 12:00:00 AM

০২-০৮-২০২৩

রফিকুল ইসলাম সুইট : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য আব্দুর রহমান
বলেছেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতা, ভাংচুর, অগ্নিসংযোগ করছে।
নেতৃত্ব শুন্য দেউলিয়া ফানুস এই দলটি অন্ধকার গলির পথ দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা
করছে। তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। নির্বাচন হবে নির্বাচন
কমিশনের অধীনে অবাধ ও নিরপেক্ষ ভাবে। অবাধ সুষ্ট নির্বাচনে বাংলার মানুষ আবারও
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান্ডেড দিয়ে ক্ষমতায় নিয়ে এসে
প্রধানমন্ত্রী করবেন এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে
মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ভু রাজনীতিতে শেখ হাসিনা কোন পক্ষের নয়। সকল শক্তির সাথেই
বন্ধুত্ব। প্রধানমন্ত্রী তথ্য উপাত্ত বিশ্লেষন করে আওয়ামী লীগের পার্থী বাছাই করবেন
এবং মনোনয়ন দেবেন। আমাদের ঘর আমাদের সামলাতে হবে। সবাইকে আগামী
নির্বাচনের জন্য কাজ করতে হবে।
এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক
গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর
রহিম পাকন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ
হোসেন, সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুজ্জামান, সুজানগর পৌর মেয়র
রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক লিয়াকত আলী তালুকদার প্রমূখ
উপস্থিত ছিলেন।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.