বাড়বে তাপমাত্রা, বৃষ্টিরও সম্ভাবনা

প্রকাশিত: 6 June 2022, 4:57:38 PM

ডেস্ক নিউজ ॥ সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। রোববার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয় এবং দেশের অন্যত্র কম সক্রিয় অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য বাড´তে পারে।

আরও খবর

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.