ডেস্ক নিউজ ॥ জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডবি-উআইটি)। রোববার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং মৌসুমী বায়ু সারাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আধিদফতরের পূর্বাভাস তথ্য মতে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র : ইউএনবি
জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
প্রকাশিত: 27 June 2022, 10:06:14 AM
আরও খবর
কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা
তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা
পাবনায় পদ্মা-যমুনার পানি বাড়ছে দুশ্চিন্তায় নদী তীরবর্তী মানুষ
তীব্র বায়ুদূষণে দেশের মানুষের আয়ু কমছে
আবহাওয়ার পূর্বাভাসে নতুন করে যা জানালো আবহাওয়া অফিস
বাড়বে তাপমাত্রা, বৃষ্টিরও সম্ভাবনা

আপনার কমেন্ট লিখুন