বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা

প্রকাশিত: 5 August 2024, 10:01:49 PM
বঙ্গভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক দলের নেতারা

শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য বঙ্গভবনে ঢুকেছেন বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও তার সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন মি. আলমগীর।

অন্যদের মধ্যে বৈঠকে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

এর বাইরে আরও বেশ কয়েক বঙ্গভবনে ঢুুকেছেন বলে জানা যাচ্ছে।

এরআগে, দুপুরে তারা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেন, “আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।”

সোমবার রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান সেনা প্রধান।

আরও খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ইংরেজি বিষয়ের ৫টি গুরুত্বপূর্ণ শর্ট কম্পোজিশন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: ইংরেজি বিষয়ের ৫টি গুরুত্বপূর্ণ শর্ট কম্পোজিশন প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় পদপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী রোধে কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে ভুয়া প্রার্থী রোধে কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন মানদণ্ড নির্ধারণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী: ঢাকা-১৩ আসনে নতুন উদ্যোগ বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.