প্রাক প্রাথমিক শিক্ষা যেমন হওয়া দরকার

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

২৭-৭-২০২৩
বাংলাদেশের ক্রমাগত উন্নয়ন এখন সুস্পষ্টত লক্ষণীয়। দৃষ্টিজুড়ে প্রতীয়মান হয় ভৌত অবকাঠামোগত উন্নয়ন। উন্নয়ন টেকসই করতে আমাদের শিক্ষা ক্ষেত্রেও টেকসই শিক্ষা নিয়ে ভাবতে
হবে।শিক্ষা ব্যবস্থায় একদম শুরুর স্তরটি হল প্রাক প্রাথমিক শিক্ষা।প্রাক প্রাথমিক শিক্ষা হলো আনুষ্ঠানিক শিক্ষার পূর্ববর্তী এক বছরের শিক্ষা যেখানে শিশুর সার্বিক বিকাশের সাথে সাথে
আনুষ্ঠানিক শিক্ষার অভিষেক ঘটে। ৫-৬ বছর বয়সী শিশুদের শারিরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধি বৃত্তিক বিকাশের মজবুত ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাক প্রাথমিক
শিক্ষা।
প্রাক প্রাথমিক শিক্ষার প্রধানতম উদ্দেশ্য হল আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে বিভিন্ন খেলা ও কাজের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই
তাকে সু-অভ্যাস গুলো শেখানোর পাশাপাশি চর্চা করাতে হবে।দ্বিতীয়ত, শিশুদের প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য্য, নান্দিকতা ও সুকুমার বৃত্তি বিকাশের সহায়ত করা। এর মাধ্যমে সৌন্দর্য্য ও
সৃষ্টিশীলতার পূজারী হিসেবে তৈরি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।তৃতীয়ত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড, ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে আমাদের
এই শিশুদের। শিশুদের যেমন বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে এবং একই সাথে ধর্মীয় মূল্য বোধ এবং নৈতিকতার কথা গুলো শোনাতে হবে।চতুর্থত, শিশুকে পারস্পরিক সহযোগিতা,
সমঝোতা ও সহমর্মিতার মত বিষয়গুলো যেন শিক্ষা পায় তা হাতে-কলমে শিখিয়ে দিতে হবে।স্বাস্থ্য সকল কিছুর মূল তাই শিশুদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হবে এর ফলে দৈহিক
বিকাশ ঘটবে যা খুব জরুরী। শিশু বয়সে তাদের কে প্রারম্ভিক গাণিতিক ধারণা যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের যোগ্যতা অর্জনে আমাদের মনোযোগী হতে হবে। পরিবেশের নিত্য
নৈমিত্তিক ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে কারণ অনুসন্ধানে সহায়তা করা আমাদের অন্যতম দায়িত্ব। শিশুদের সব সময় শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে হবে।ছবি আঁকা, ছড়া,
গান, কবিতা আবৃতি ইত্যাদির মাধ্যমে তাদের ইচ্ছা ও আগ্রহকে জাগিয়ে তোলা। আমরা সবাই একটা বিষয় লক্ষ্য করি, শিশুরা নতুন নতুন বিষয় এবং আশে পাশের পরিবেশ সম্পর্কে
জানতে চায়। এই কৌতুহলকে বাড়াতেই কাজ করতে হবে এই প্রাক-প্রাথমিক স্তরে। শিশুরা যেন তাদের নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করতে পারে এ ব্যাপারে উৎসাহ দিতে হবে প্রাক প্রাথমিক
স্তরে। না হলে বিজ্ঞানী, দার্শনিক কিংবা বড় বড় গুণীব্যক্তির সৃষ্টির পথ বন্ধ হয়ে যাবে। প্রাক প্রাথমিক যেহেতু প্রাথমিক স্তরের পূর্বের ধাপ সুতরাং এ ধাপেই শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ,
আত্মবিশ্বাস এ গুলো জাগ্রত করতে হবে। এগুলো যখন আমাদের আগামী দিনের ভবিষ্যৎরা নিজেদের মধ্যে স্বযত্নে লালন করবে তখন থেকেই এদেশ একদিন শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-গরিমায়
আলোকিত বাংলাদেশ হবে। সেদিনের প্রতীক্ষায় থাকবো আমরা সবাই।

লেখক-
মো.তরিকুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
সুজানগর,পাবনা

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.