প্রথম ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং-এ ভেন্টিলেশন স্ট্যাক স্থাপন সম্পন্ন

প্রকাশিত: 2 August 2023, 12:00:00 AM

০২-০৮-২০২৩

নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের
রিয়্যাক্টর বিল্ডিং এর ডিজাইন পজিশনে স্থাপিত হলো ভেন্টিলেশন
স্ট্যাক। এর মূল কাজ হলো, রিয়্যাক্টর কমপার্টমেন্ট থেকে অতিরিক্ত তাপ
ও আদ্রতা অপসারণ।
অত্যন্ত জটিল এই কাজটি করতে সময় লেগেছে আট ঘন্টা এবং
ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্রেন। ভেন্টিলেশন স্ট্যাকের দৈর্ঘ্য
৬৭মিটার এবং ওজন ১০০টন।
রূপপুর এনপিপি নির্মান প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি জানান,
“ভেন্টিলেশন স্ট্যাকটি স্থাপনের পরে রিয়্যাক্টর বিল্ডিং এর এলিভেশন
দাঁড়িয়েছে +৯৯.৫০০। লাইটিং রড এরেস্টারকে বিবেচনায় নিলে এর
এলিভেশন হবে +১০১.০০০। ১৭৫মিটার উচ্চতা বিশিষ্ট কুলিং
টাওয়ারের পর এটিই প্রকল্পের সর্বোচ্চ স্থাপনা”।
দেইরি আরো জানান যে, ইউনিট-১ এ বর্তমানে বড় মাপের বেশ
কিছু ইকুইপমেন্টের স্থাপনার কাজ চলছে। চলতি আগস্ট মাসে
রিয়্যাক্টর বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা- স্বয়ংক্রিয়
তাপ অপসারণ ব্যবস্থার বিভিন্ন এলিমেন্ট স্থাপন করা হবে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর
রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি
ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট।
প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর,
যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। আগামী
সেপ্টেম্বর মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য
ফ্রেশ পারমাণবিক জ্বালানী বাংলাদেশে এসে পৌছুবে বলে আশা
করা যাচ্ছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.