পাবিপ্রবি ছাত্র হল-২ এর প্রথম প্রভোস্ট ড. কামরুজ্জামান কে ব্যবসায় প্রশাসন ১৬তম ব্যাচের শুভেচ্ছা

প্রকাশিত: 4 May 2025, 2:40:59 PM

নিজস্ব প্রতিনিধি : ঈশান হোসেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল-২ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “ছাত্র হল-২ এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই আস্থার জন্য। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং পাঠযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “হলের সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।”

নিয়োগপত্রে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রভোস্ট ভাতা প্রাপ্ত হবেন। বর্তমানে অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় তিনি অতিরিক্তভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পরবর্তীতে ব্যবসায় প্রশাসন ১৬ তম ব্যাচের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি – মো: আমির হামজা, মো রাব্বি হাসান বিশাল, সারোয়ার হোসেন, মাকিন বিশ্বাস, রাইসুল, অরন্য সহ ১৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। ।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.