পাবনা জেলা বিএনপি’র সদস্য শরিফ সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত

প্রকাশিত: 2 August 2023, 12:00:00 AM

০২-০৮-২০২৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলা বিএনপি’র সদস্য শরিফুল ইসলাম শরিফকে পিটিয়ে গুরুত্বর
আহত করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (০১ আগষ্ট) সকাল ১০টার সময়
শহরের শান্তিপাড়া মোড় মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের পিছনে এই
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত শরিফ জানায়, তিনি তার মেয়েকে
নিয়ে বাড়ি থেকে পৌলানপুর কোচিং সেন্টারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে
পৌছামাত্র মোটরসাইকেল আরোহী ৩জন যুবক শরিফের মোটরসাইকেলের
গতিরোধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথারিভাবে মারতে
থাকে। ঘটনার সময় আশে পাশে মানুষজন থাকলেও তাকে ও তার মেয়েকে
রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুরত্বর
জখম করে চলে যায়। পরে স্থানীয়রা শরিফকে উদ্ধার করে পাবনা সদর
হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হামলায় শরিফের শরীরে বিভিন্ন
যায়গায় ফোলা জখমসহ বাম হাত ভেঙ্গে যায়। শরিফকে দেখতে হাসপাতলে
চুটে যায়, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান
সিদ্দিক, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, আবু
ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপি’র
সদস্য আবুল হাশেমসহ বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের
নেতৃবৃন্দ। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা
বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা
জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাডভোকেট
মাসুদ খন্দকারসহ নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা ঘটনার সাথে জড়িত
সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.