পাবনার সুজানগরে মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না দোয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়।

প্রকাশিত: 28 July 2023, 12:00:00 AM

২৮-৭-২০২৩

সুজানগর (পাবনা) প্রতিনিধি:;নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ;প্রতিপাদ্যকে
সামনে রেখে, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে, ছোট মাছ ও মা মাছ নিধন, দেশীয়
প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনা মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে
পাবনার সুজানগর উপজেলার দুলাই ও আহম্মদ ইউনিয়নের গাজনার বিলের খয়রান ব্রীজ,চর গোবিন্দ পুর,মধ্য
পাড়া,দোপ পাড়া,আদির ঘোনা, ঘোড়ার ভিটা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল
কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তেগীর। উপজেলা
মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, গাজনার বিলে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু
পোনা ধ্বংসকারী চায়না দোয়ারী জাল ধরা বেআইনি এবং জনগণের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারণা করে
আসছে। জনগণের স্বার্থ রক্ষায় এবং ছোট মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এই
অভিযানে প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮০ টি চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ক্যাপশন:

এম মনিরুজ্জামান
সুজানগর, পাবনা।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.