পাবনার তারাবাড়িয়া ও দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 9 October 2023, 4:16:26 PM


মিজানুর রহমান,পাবনা
পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী কিছু সফলতা দৃশ্যমান। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে অভিন্ন পাঠ্যসূচি এর মধ্যে উল্লেখযোগ্য।
তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি ভীত। ভীত মজবুত না হলে কোন কিছু টেকসই হয় না। তাই অভিভাবকদেরও শিক্ষার্থীদের প্রতি নজর রাখা উচিত।
পরে দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এ সময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান,সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিশীথ কুমার বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস,তারাবাড়িয়া জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,তারাবাড়িয়া আবু বক্কর সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল , সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, সহ-সভাপতি মাজেদ মোল্লা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও প্রতিষ্ঠান দুটির সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় স্কয়ার স্কুল থেকে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।৯৫ শতাংশই জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ প্রেক্ষাপট: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫ বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.