পাবনায় মহামান্য রাষ্ট্রপতির চার দিনের সফরসূচি, ২৮ মার্চ আগমন

প্রকাশিত: 25 March 2026, 6:24:38 PM


স্টাফ রিপোর্টারঃ
মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামী ২৮ মার্চ পাবনা সফরে আসছেন। চার দিনব্যাপী এ সফরে তিনি জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, ২৮ মার্চ বেলা ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা ক্যাডেট কলেজ মাঠে স্থাপিত হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে তিনি পাবনা সার্কিট হাউজ এ গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে বিশ্রাম ও রাত্রিযাপন করবেন। ২৯ মার্চ সকাল ১১টায় আরিফপুর সদর গোরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় তিনি পাবনা প্রেসক্লাব এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরে সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।
৩০ মার্চ সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন এবং সাড়ে ১১টায় সার্কিট হাউজে ফিরে আসবেন। সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে যাবেন এবং পুনরায় সার্কিট হাউজে অবস্থান করবেন। ৩১ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে ইতোমধ্যে পাবনায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.