পাবনা প্রতিনিধি : পাবনায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার পাবনা বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত বেলী খাতুন (৫০) রাজশাহী জেলার মতিহার থানার চরশ্যাওড়াপাড়া গ্রামের মৃত নকিউদ্দিনের স্ত্রী।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৩ সালে পাবনা সদর থানা এলাকায় ৭০ বোতল ফেন্সিডিলসহ বেলী খাতুনকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, বেলী খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন আদালত। আসামী বেলী খাতুন পলাতক রয়েছেন।
পাবনায় নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশিত: 13 June 2023, 9:50:16 PM
আরও খবর
৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন
পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক
আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা
নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন