পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 5 October 2025, 12:08:59 AM

মো: মনিরুজ্জামান:
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের সামনে ঈশ্বরদী-লালপুর সড়কে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, পাবনা ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরী কাচারীপাড়া এলাকার মৃত বাবুল আহমেদের ছেলে রাসেল আহমেদ(৩৯) ও মাজদিয়া মাদ্রাসাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো: আরজ খাঁ(৪৩)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানায়— মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.