পাবনায় ডিএনসির চিরুনি অভিযান: নারীসহ ১০ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: 16 June 2026, 7:18:00 PM

 রাউজ আলী:

পাবনা সদর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ১০ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা টিম। আজ মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করার পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ আদালতের সামনে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলিম এবং চাটমোহর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এর নেতৃত্বে পৃথক দুটি টিম এই অভিযান পরিচালনা করে। পাবনা সদর উপজেলার লস্করপুর, কবিরপুর ও মহেন্দ্রপুর এলাকা এবং চাটমোহর উপজেলার সারোরা ও কুবিরদিয়ার এলাকার বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে এ চিরুনি অভিযান চালানো হয়।

ডিএনসি ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে আটককৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—

১. ইসমাইল হোসেন ভোলা (৩৭), মালিগাছা, পাবনা।

২. মো: ‍হৃদয় (৩০), লঞ্চঘাট, পাবনা।

৩. মো: জাহাঙ্গীর (৩৫), সরাডাঙ্গিয়া, আতাইকুলা।

৪. মো: সোহেল (৩৫), আরিফপুর, পাবনা।

৫. মো: নাজমুল (৪০), ইসলামগাতি, পাবনা।

৬. মো: শামীম হোসেন (৫০), ভাদ্রা, চাটমোহর।

৭. মোছা: রিনা খাতুন (৩৫), সারোরা, চাটমোহর।

৮. মো: বাবু আলী (৪২), উথুলি, চাটমোহর।

৯. মো: মানিক হোসেন (৪৫), মথুরাপুর, ঈশ্বরদী।

১০. মো: জহুরুল ইসলাম (৫০), ধরইল, চাটমোহর।

অভিযান চলাকালে আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো: জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় আটককৃত ১০ মাদকসেবীকে অপরাধের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “পাবনা জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদক চোরাকারবারীদের নেটওয়ার্ক ভেঙে দিতে ডিএনসি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের এই ভয়াল আগ্রাসন রোধে আমাদের এ ধরনের আকস্মিক ও নিয়মিত মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও খবর

নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার পাবনার শিবপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি, ১ জন আহত, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি ভাঁড়ারার চেয়ারম্যান সুলতানের অপসারণের দাবিতে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি জুলাই আন্দোলন :প্রত্যাশা   ও প্রাপ্তিতে জনগণের হতাশা জুলাই আন্দোলন :প্রত্যাশা   ও প্রাপ্তিতে জনগণের হতাশা জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাব পাবনার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাব পাবনার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত এমপি শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে মাঠে সওজ কর্মকর্তারা এমপি শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে মাঠে সওজ কর্মকর্তারা পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পাবনা সদরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.