পাবনায় গ্যারেজ মালিকের বিরুদ্ধে প্রতারণা ও সাংবাদিক কেপ্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশিত: 21 February 2026, 8:13:39 PM

পাবনা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলায় একটি প্রাইভেট কারের গিয়ারবক্স প্রতিস্থাপনকে কেন্দ্র করে এক গ্যারেজ মালিকের বিরুদ্ধে প্রতারণা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক ঘোষণা’র পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস (৩৩) লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, প্রায় এক মাস আগে একই পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি খন্দকার কৌশিক হোসেন (৩৩)-এর প্রাইভেট কারের গিয়ারবক্স নষ্ট হলে সেটি পাবনা থানাধীন গাছপাড়ায় অবস্থিত “নিউ মনির রিপেয়ারিং ওয়ার্কশপ”-এ মেরামতের জন্য নেওয়া হয়। গ্যারেজটির মালিক মো. মনিরুল ইসলাম মনির (২৫)। তিনি ৮৫ হাজার টাকার বিনিময়ে ছয় মাসের গ্যারান্টিসহ একটি নতুন গিয়ারবক্স স্থাপন করেন।
কিন্তু কিছুদিনের মধ্যেই ওই গিয়ারবক্সে পুনরায় ত্রুটি দেখা দেয়। বিষয়টি জানাতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ফোনে যোগাযোগ করে গাড়িটি পাবনা বাস টার্মিনালে এনে মেরামতের অনুরোধ করা হয়। তবে অভিযুক্ত মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন এবং পরে ফোন রিসিভ করা বন্ধ করে দেন।
এ ঘটনায় পাবনা মোটর মেকানিক সমিতির সভাপতি আব্দুল বারেক ও যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোল্লাকে অবগত করা হয়। তারা অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি পুনরায় ঠিক করার অনুরোধ জানালেও তিনি বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, সমিতির কাছে বিষয়টি জানানোয় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম ভুক্তভোগী খন্দকার কৌশিক হোসেনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এমনকি নিজেকে অভিযুক্তের খালাতো ভাই পরিচয় দিয়ে অপর এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে খন্দকার কৌশিক হোসেন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তের দ্বারা যে কোনো সময় জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও খবর

উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.