থানার ভেতরে টিকটক করে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

প্রকাশিত: 11 February 2025, 6:46:34 PM

নাটোরের বড়াইগ্রামে থানা প্রাঙ্গনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে শিউলী খাতুন (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। ইতিপূর্বেও তার আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

জানা যায়, সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে ‘বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালোবেসেছে’ গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এ সময় সেখানে কোন পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশসহ তাকে গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে গ্রেফতারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন বলেন, টিকটক করা আমার নেশা, সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমাদের সকলের অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.