জাতীয় সরকারের প্রস্তাব দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: 5 August 2024, 10:10:21 PM
জাতীয় সরকারের প্রস্তাব দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, তারা বাংলাদেশে একটি জাতীয় সরকারের কথা ভাবছেন এবং এমন একটি সরকারের প্রস্তাবনা তারা জাতির কাছে তুলে ধরবেন।

আটজন সমন্বয়ক একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাতকার দিচ্ছিলেন।

সেখানে সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম বলেন, যারা এ আন্দোলনে নেতৃত্ব ও অংশ নিয়েছেন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব- সবার অংশগ্রহণে একটি জাতীয় সরকারের কথা তারা ভাবছেন।

“তবে যারা ফ্যাসিবাদী সরকারে ছিলো বা তাদের সমর্থন কিংবা সহযোগিতা করেছে তারা কেউ সে সরকারে থাকতে পারবে না,” বলছিলেন মি. ইসলাম। তিনি বলেন তাদের এক দফা দাবি ছিলো স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ।

“শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো সেটা কিন্তু বজায় রয়ে গেছে। এ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে”।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই যে অভ্যুত্থান, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও আহবানে সারাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের সূচনা করেছে।

“আমরা যারা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে সেসব প্রতিনিধি, নাগরিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃত্ব সবার অংশগ্রহণে জাতীয় সরকারের কথা ভাবছি”।

ওই অনুষ্ঠানেই সমন্বয়করা জানান, রাতেই আটটায় সার্ক ফোয়ারা এলাকায় সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তাবিত সরকারের একটি রূপরেখা ঘোষণা করবেন। ”আমরা যারা এ আন্দোলনে নেতৃত্ব ও অংশ নিয়েছে সেসব প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব- সবার সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব আমরা উপস্থাপন করবো,” বলেছেন নাহিদ ইসলাম।

quota free movement# university teachers network# অপরাধ আজকের খবর আদালত আন্তর্জাতিক সংবাদ আসিফ নজরুল ইরান কাতার কূটনীতি চট্টগ্রাম চাঁদাবাজি চাকরি চ্যানেল 24 চ্যানেল ২৪ ছাত্র আন্দোলন ছাত্রদল জাতীয় নাগরিক পার্টি ডারউইন টেস্ট তরুণ উদ্যোক্তা তারেক রহমান নতুন সরকার নিউজ বুলেটিন নির্বাচন পুলিশ বাংলা খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি বাংলাদেশের খবর বাশার আল-আসাদ বিএনপি বিএনপির খবর বিমানবন্দর ব্যাংক ঋণ মালয়েশিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব যমুনা নিউজ রাতের সংবাদ রাশিয়া শেখ হাসিনা সকালের খবর সন্ধ্যার বাংলাদেশ সিলেট হাসান মাহমুদ

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ ঝিনাইদহে মায়ের মৃত্যুতে ছেলে আটক: মাদক নিয়ে বিরোধের অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ বার্তা দিল্লির, মিলতে পারে অভাবনীয় উপহার জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের উপদ্রবে ফ্রান্সে ফের বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.