চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণে পরিচালক বরাবর রোগীর অভিযোগ পেশ। 

প্রকাশিত: 11 July 2023, 12:00:00 AM

১১-০৭-২০২৩

ইউ এন এস ঃ কর্তব্যরত চিকিৎসকে অসৌজন্যমূলক আচরণে ভুক্তভোগী রোগী বিচারের আশায় পরিচালক বরাবর লিখিত অভিযোগ পেশ করেছেন বলে জানা গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় পাবনা শহরের সাধুপাড়া মহল্লা ঔষধ ব্যবসায়ী মো. মাসুদ বিন ইবনে রিয়াজ গত ২২ জুলাই সাড়ে ১২ টার সময় পাবনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নাক- কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হারুন আর রশিদের শরণাপন্ন হলে বিশেষজ্ঞ চিকিৎসক ট্রাংক ডিপ্রেসার দিয়ে রোগীর গলা পরিক্ষা করে ট্রাংক ডিপ্রেসার যন্ত্রটি রোগীর হাতে ধরিয়ে দিয়ে বেসিন থেকে ধুয়ে আনতে বলে। বিশেষজ্ঞ চিকিৎসকের এহেন আচরণে রোগী মাসুদ বিন ইবনে রিয়াজ হতভম্ব হয়ে যান। রোগী চিকিৎসকের আদেশ পালনে অপারগতা প্রকাশ করলে চিকিৎসক তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন, চিকিৎসক জানান আমার এখানে কোনো লোক নাই, উচ্চস্বরে বলে আপনাকেই ধুতে হবে। পরে ভুক্তভোগী রোগী চিকিৎসকের সাথে তর্কে না জড়িয়ে কক্ষ ত্যাগ করেন। এঘটনায় ভুক্তভোগী রোগী বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পাবনা জেলা শাখার পরিচালক মো. মাসুদ বিন ইবনে রিয়াজ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পাবনা জেলা শাখার কর্মকর্তাদের সিদ্ধান্তক্রমে ২৫ জুন পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার মো. ওমর ফারুক মীর বরাবর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখত অভিযোগ পেশ করেন। আরো জানা যায় ভুক্তভোগী রোগী একই অভিযোগ পত্র পাবনা সিভিল সার্জন বরাবর পেশ করেছেন। পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার মো. ওমর ফারুক মীর প্রবিত্র হজ্জ পালনে সৌদি আরব অবস্থান করায় ভারপ্রাপ্ত পরিচালক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সালেহ মোহাম্মদ অভিযোগ পত্রটি গ্রহন করেন। ডাক্তার সালেহ মোহাম্মদ বার্তাসংস্থা ইউএনএস কে জানান অভিযোগ পত্রটি গ্রহন করেছি, যেহেতু ডাক্তার হারুন অর রশিদ তিনি পাবনা মেডিকেল কলেজের একজন কর্মকর্তা সেহেতু অভিযোগ পত্রটি পাবনা মেডিকেল কলেজ অধ্যক্ষ বরাবর পেশ করা হয়েছে। পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো. উবায়দুল্লাহ ইবনে আলী বার্তাসংস্থা ইউএনএস কে জানান অভিযোগ পত্রটি পেয়েছি তিনি আরো জানান অভিযোগকারী রোগী মাসুদ বিন ইবনে রিয়াজের বক্তব্য নেওয়া হয়ে এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি। এঘটনা জানাজানি হলে বিভিন্ন ঔষধ ব্যবসায়ী, হাসপাতালের ষ্টাফ ও অনেকেই ডাক্তার হারুন অর রশিদে ব্যবহারের অভিযোগ তোলেন। 

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.