এ বিজয় আমার একার নয়, এটি পাবনা-৫ আসনের সর্বস্তরের মানুষের বিজয় :- এ্যাড. শামছুর রহমান শিমুল

প্রকাশিত: 14 February 2026, 5:24:00 PM

পাবনা-৫ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী বিএনপি নেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের কুটিপাড়াস্থ বাসভবনে শনিবার (১৪ ফেব্রুয়ারি)  সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ভোরের আলো ফোটার পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভিড় করেন তার বাড়িতে। নানা রঙের ফুলের তোড়া ও পাপড়িতে রঙিন হয়ে ওঠে পুরো চত্বর। অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য সবার সঙ্গে কুশল বিনিময় করেন, কৃতজ্ঞতা জানান এবং দেশ-জেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

শিমুল বিশ্বাস বলেন, এ বিজয় আমার একার নয়”

“এই বিজয় আমার ব্যক্তিগত নয়; এটি পাবনা-৫ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। যারা আমাকে ভালোবেসে, বিশ্বাস করে, দাঁড়ি পাল্লার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়ী করেছেন—আমি তাদের প্রত্যেকের প্রতি চিরকৃতজ্ঞ।”

তিনি আরও বলেন,“নির্বাচনী প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত সমর্থন দেখিয়েছেন, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি কথা দিচ্ছি, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করব।”

উন্নয়ন ও ঐক্যের অঙ্গীকার করে, নবনির্বাচিত এমপি তার বক্তব্যে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক-শ্রমিকের অধিকার রক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,“আমাদের লক্ষ্য হবে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ পাবনা গড়ে তোলা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই একসঙ্গে কাজ করব। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার প্রতিনিধি।” তিনি বিশেষভাবে তরুণ সমাজকে গঠনমূলক রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দোয়া ও সহযোগিতা কামনা, শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন,

“আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি যেন জনগণের আস্থা অটুট রাখতে পারি, সে জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।”

দিনভর তার বাসভবনে ছিল মানুষের অবিরাম উপস্থিতি। ফুলেল শুভেচ্ছা, করমর্দন আর কৃতজ্ঞতার আবহে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 

স্থানীয় নেতাকর্মীদের মতে, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে শিমুল বিশ্বাসের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কতটা গভীর।

পাবনা-৫ আসনে নতুন এই অধ্যায়ের সূচনায় জনগণের প্রত্যাশা এখন—নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন ও সুশাসনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও খবর

উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.