আলোচিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি সৌরভ সিরাজগঞ্জ থেকে গ্রেফতার।

প্রকাশিত: 5 October 2024, 2:18:16 PM

 গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বিকাল অনুমানিক ০৪.০০ ঘটিকা হতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৫.৩০ ঘটিকার মধ্যে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আঃ শহিদ মিয়াকে গুরুত্বর আঘাত করে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করতঃ নৃশংসভাবে খুন করে লাশ ঘুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতর ফেলে রাখে এবং ব্যাটারি চালিত অটোরিক্সাটি শ্রীবরদী থানা এলাকার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিক্সায় থাকা পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা অলি মামুদ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১ অক্টোবর ২০২৪, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দন্ড বিধি ১৮৬০।

 মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৪ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্দী এলাকায়” অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শহিদ মিয়া হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মামলার অন্যতম আসামি মোঃ সৌরভ আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামি মোঃ সৌরভ আলী (২৮), পিতা- মো রমিজ উদ্দিন, সাং- বেকীকুড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর। গ্রেফতারকৃত আসামিকে শেরপুর জেলার শ্রীবরদী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.