আমাদের সংবিধানে প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রেয়েছে — ডেপুটি স্পীকার

প্রকাশিত: 27 July 2023, 12:00:00 AM

২৭-৭-২০২৩

সংবাদদাতা ঃ ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেছেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাড়ে ১৭ কোটি মানুষের
৩৪ কোটি হাতকে কাজে লাগানের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন।
সে ক্ষেত্রে ১৭ লক্ষ নারী জনসংখ্যা বেশি। কাজেই পুরুষের চেয়ে নারীর
সংখ্যা বেশি। তাই তাদেরকে ঘর থেকে বের করে না আনা পর্যন্ত
কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে না তোলা পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্যে
পৌঁছাতে পারবো না। তিনি বলেন, হাজার বছর ধরে মহামনিষীরা
বলেগেছেন ধর্ম যার যার উৎসব সবার।
তিনি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক মানুষের সমান
অধিকার, প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রেয়েছে। এই
দলিল ভিত্তিক আমরা রাষ্ট্র পরিচালনা করবার জন্যে চেষ্টা করছি। সেই
ক্ষেত্রে স্বাধীনতার পরাজিত শক্তি জঙ্গিবাদিদের মাঝে মধ্যেই আমাদের
চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। তাদের উৎখাত না করা পর্যন্ত দমন
না করা পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না।
গতকাল বুধবার সন্ধায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রম
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে
তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উন্নয়নের বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী
বাংলাদেশকে অত্যান্ত ভালোবাসের, জাতির পিতার বাংলাদেশকে
সুরক্ষা দেওয়ার জন্য তিনি কাজ করছেন। প্রধানমন্ত্রীর গৃহীত
পদক্ষেপ বাস্তবায়ন হলে ২০৪১ সালের মাঝে উন্নত দেশের কাতারে
বাংলাদেশ নোঙর করবে।
শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সভাপতি ড. শ্রী
রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
অ্যাডভোকেট পুলক চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি
এবিএম ফজলুর রহমান। সাংবাদিক ড. নরেশ মধু সঞ্চালনয়ে স্বাগত
বক্তর‌্য দেন সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা।

এছাড়া আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রনাখেন সংসদ সদস্য
শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া,
বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা
সুলতানা, নাদিরা ইয়াসমিন জলি, রতœা আহমেদ, সালমা
চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার
মাসুদ আলম, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, সৎসঙ্গ আশ্রমের
শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্ত রঞ্জন দাস প্রমুখ।

আরও খবর

৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা আবারো ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ শেখ হাসিনাকে ফেরাতে ভারতেরপ্রতি প্রধানমন্ত্রীর তাগিদ নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা রাজশাহী বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় ড. ইসমাইল হোসেনকে পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের উষ্ণ সংবর্ধনা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.